মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৭:১৩ পিএম


মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কন্যাকে (১৫) ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) বিকেলে অভিযুক্ত রফিকুল ইসলামকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৯ মে) ভুক্তভোগী মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা করার পর ভোররাতে শহরের ছয়ঘরিয়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার রফিকুল জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী ঐ কিশোরীর মা বিগত ৬ বছর ধরে সৌদি আরব প্রবাসী। সম্প্রতি তিনি বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে গত দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান। এরপর থেকে ভুক্তভোগী কিশোরী তার দুই ছোটবোন ও বাবা ছয়ঘরিয়া এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। গত ১৬ মে রাতে বড় মেয়েকে ধর্ষণ করেন রফিকুল। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। গত ১৮ মে সকালে রফিকুল ফের তার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় ওই কিশোরী পালিয়ে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনদের জানায়। পরে সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission