শিশুকে বলাৎকারের দায়ে কিশোর গ্রেপ্তার

মুন্সিগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৩:৪৬ পিএম


শিশুকে বলাৎকারের দায়ে কিশোর গ্রেপ্তার
অভিযুক্ত আবু বক্কর। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু বক্কর উপজেলার ষোলঘর মুন্সীপাড়া এলাকার রিপনের ছেলে। সে প্রতিবেশী ওই শিশুকে খেলাধুলার কথা বলে নিজের ঘরে নিয়ে গিয়ে একাধিকবার বলাৎকার করে বলে অভিযোগ ওঠে। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে পুনরায় নির্যাতন করে সে।

এ সময় শিশুটির চাচা জলিল শেখ কান্নার শব্দ শুনে ঘরের দরজায় ধাক্কা দেন। পরে দরজা খুলে দিলে অভিযুক্ত কিশোর দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটির পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা খলিল শেখ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা জানান, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission