আশুলিয়ায় বৈদ্যুতিক লাইন সংযোগের কাজের সময় জাহিদ নামের এক লাইন ম্যানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১মে) দুপুরে ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কয়েকজন পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান বৈদ্যুতিক লাইন সংযোগের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহিদ নামের ওই যুবক তারের সঙ্গে ঝুলে পড়ে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হলে নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত জাহিদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে বলে জানা গেছে।
আরটিভি/এসএস



