যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৪:৪৬ পিএম


যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী
ভাঙন রোধে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি: আরটিভি

ভাঙন রোধে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। 

শুক্রবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এলাকায় যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদী ভাঙন রোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের নদীভাঙন কবলিত এলাকাগুলো রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং আগামী অর্থ বছরে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করা হবে।

এদিকে, একই সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যমুনা নদী ভাঙনের ফলে প্রতিবছর ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন থেকে হাজারো মানুষ রক্ষা পাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission