চট্টগ্রাম শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবককে গণপিটুনি

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ  

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৯:০৯ পিএম


চট্টগ্রাম শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবককে গণপিটুনি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও উত্তেজিত জনতার হাতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় পর পুলিশ অভিযুক্ত উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission