ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, কী ঘটেছিল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:১৯ এএম
চৌগাছা থানা। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২২ মে) নগরীর ডাকবাংলো সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রানী খাতুন (২২) চৌগাছা উপজেলার মশিউরনগর গ্রামের মোস্তফার মেয়ে ও মেহেরপুর সদর উপজেলার টঙ্গি গ্রামের সদর আলীর ছেলে লিজন রেজার স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলা পরিষদের সামনে ডাকবাংলো সড়কে সানাউল্লাহর বাসার দ্বিতীয় তলায় লিজন রেজা স্ত্রী রানীকে নিয়ে ভাড়া থাকতেন।

বাসা মালিকের ছেলে নাজমুল ইসলাম বলেন, লিজন রেজা বিভিন্ন দেশে লোকজন পাঠান। এ কারণে তিনি বেশিরভাগ সময় চৌগাছার বাইরে থাকতেন। মাঝে মাঝে চৌগাছায় এসে বাসাতে স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। শুক্রবার সকালে এমনই এক ঘটনায় তিনি হয়তো স্ত্রী রানী খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বিছানায় রেখে নিজে স্বাভাবিকভাবেই বাসা হতে বের হয়ে গেছেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, লিজন বাসার বাইরে গিয়ে তার শাশুড়ি আম্বিয়া খাতুনকে মোবাইল ফোনে জানান, ‘রানী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, দ্রুত আসেন’। খবর পেয়ে গ্রাম থেকে ছুটে এসে ভাড়া বাসায় খাটের ওপর মেয়ের নিথর দেহ দেখতে পান আম্বিয়া। তার চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে আসেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বামী নিখোঁজ এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় সন্দেহ আরও জোরালো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আলমসাধুতে করে নিষিদ্ধ মুরগির বিষ্ঠা নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর...
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার