এবার নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২৪ মে ২০২৬ , ১০:৪৩ এএম


এবার নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
ছবি: আরটিভি

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

রোববার (২৪ মে) ভোর ৫টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সামির জেলার সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।

আরও পড়ুন

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হামের উপসর্গ নিয়ে সামিরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৯৫০ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ১০৪ শিশু ভর্তি রয়েছে। তবে রোগীর চাপ বাড়ায় হাসপাতালটিতে বেড, ওষুধ, চিকিৎসক, নার্স ও স্টাফের সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে অনেক অভিভাবককে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহম্মেদ চৌধুরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission