বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৩:২২ পিএম


বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার তরিকুল ইসলাম। ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গত ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে ওই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার তরিকুল ইসলাম (২০) ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

আরও পড়ুন

পুলিশ জানায়, গত ২০ মে মেয়ের বাড়ি দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে বেড়াতে যান ওই নারী। দুপুরে মেয়ের দেওয়া তরকারি ও মাছ বাজার করা ব্যাগে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে ইব্রাহিমপুর পার্কের পেছনে পৌঁছালে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরিকুল। পরে মেন্দের মাঠে পৌঁছালে হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে সে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, এ ঘটনায় রোববার রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আজ দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission