বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৪:৩২ পিএম


বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: আরটিভি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। 

সোমবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল কালামের ছেলে আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সামাদ শেখের ছেলে হালিম শেখ (৫৮), একই উপজেলার টুপুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজুর রহমান (৪৫), একই গ্রামের কালাম মোল্লার মেয়ে ফাতেমা (৪২), আজিজুর রহমানের মেয়ে তাহসিনা (২০), একই উপজেলার বন্দে আলীর ছেলে রিফাত আলী (২০), একই উপজেলার মাঝবাড়ী গ্রামের দাউদ দাড়িয়ার ছেলে মামুন দাড়িয়া (৪২) ও প্রাইভেটকারের চালক খুলনার ছোট বয়রার লোকমান ফরাজী ছেলে রাব্বি (২৯)।

এ বিষয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার সোনাশুর এলাকায় পৌঁছালে অপর একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ও অপর একটি প্রাইভেটকারও পেছন দিক থেকে সজোরে মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত এবং বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত ১৩ জনকে গোপালগঞ্জ মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে প্রায় দেড় ঘন্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission