পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়, ব্যবসায়ীদের ক্ষোভ 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৭:৩১ পিএম


পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়, ব্যবসায়ীদের ক্ষোভ 
ছবি: আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারোবাজার হাটে পরিবেশক সমিতির পণ্যবাহী বিভিন্ন গাড়ি থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী ও পরিবেশকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, কালীগঞ্জ পরিবেশক সমিতির পণ্যবাহী গাড়িগুলো বারবাজার হাটে প্রবেশ করলেই ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। অথচ এসব গাড়ি পৌর শহর থেকে পণ্য পরিবহনের সময় নিয়ম অনুযায়ী পৌরসভার টোল পরিশোধ করেই বের হয়। এরপরও হাটে প্রবেশের সময় পুনরায় টাকা আদায়কে অন্যায্য বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
 
বার বাজার হাটের ইজারাদার রওশন আলী খোকা বলেন, হাটে পণ্য আনলে খাজনা দিতে হবে, এটা স্বাভাবিক। এ ছাড়া তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি। 

জানতে চাইলে কালীগঞ্জে পরিবেশক সমিতির সাধারন সম্পাদক বিএম কামরুজ্জামান শিপলু বলেন, পৌর সভার টোল দিয়ে পণ্যবাহি গাড়ি শহর ছাড়ে। সেখানে বার বাজার হাটের চাঁদা আদায় অনাকাঙ্খিত ও দুঃখজনক। 

চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি খোঁজ নিয়ে দেখছি।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission