মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে তুমুল মারামারি, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৬:৪৫ পিএম


মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে তুমুল মারামারি, নিহত ১
ছবি: আরটিভি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪ জন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৯ মে) ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হরিনাকুন্ডু উপজেলার বরইতলার মাঠের মধ্যে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। 

এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে পাখিমারা গ্রামে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব, পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক দেলোয়ারকে কুষ্টিয়া ও আবু তালেবকে ঢাকায় রেফার্ড করে।

এর মধ্যে দেলোয়ার কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থার রাতে মারা যায়।

‎হরিনাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে আজ ভোরে মারা গেছেন। এ ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি।

 

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission