ভারতীয় মাদকসহ কারবারিকে ধরে পুলিশে দিল জনতা

ঢাকা (ধামরাই) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৯:২৬ পিএম


ভারতীয় মাদকসহ কারবারিকে ধরে পুলিশে দিল জনতা
আটক মো. হারুন। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে ৫৪ বোতল ফেনসিডিল ও ৯ বোতল উইনসিরেক্সসহ মো. হারুন (৫০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হারুন পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুমড়াইল এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, স্থানীয় জনতা হারুন নামের এক মাদক কারবারিকে মাদকসহ আটক করে পুলিশে ফোন দেয়। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র ও এসআই পরিমল কান্দিকুল এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করে। এ সময় হারুনের কাছ থেকে মোট ৬৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission