ঘুমানোর কথা বলে রুমে যান সোমা, অতঃপর...

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ 

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৪:১৩ পিএম


ঘুমানোর কথা বলে রুমে যান সোমা, অতঃপর...
কোতোয়ালি থানা, চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনিকা আক্তার সোমা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৩১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কাজির দেউড়ির ২ নং গলির মান্নান ভবনের ২য় তলায় এই ঘটনা ঘটে।

নিহত মনিকা কুমিল্লার চান্দিনা থানার ৬ নং ওয়ার্ড জামিরা পাড়া এলাকার মো. জালালের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, মনিকা ঘুমানোর কথা বলে বাসায় নিজের রুমে যান এবং দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো সাড়া না দেওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তার বাবা ও বাসার অন্য ভাড়াটিয়ারা দরজা ভেঙে রুমে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মনিকাকে ঝুলতে দেখেন তারা। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, পরে মনিকাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে আছে। 

ওসি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission