ধামরাইয়ে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৩:৫২ পিএম


ধামরাইয়ে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা শাওন।

অভিযানে কাগজপত্র আপডেট না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইউএনও মো. আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এক মাসের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission