চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১২:৩৭ পিএম


চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও পৌর এলাকার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর (ঝুড়িপাড়া) গ্রামের আম ব্যবসায়ী মিজানুর রহমানের (বাবু) ছেলে মো. মিরাজ (১৭) এবং পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামের মো. মঙ্গল হোসেনের ছেলে মো. মুনিরুল ইসলাম (৪০)।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মিরাজ তার বাবার সঙ্গে দ্বিতীয় মহানন্দা সেতু (পোড়াগ্রাম মোড়) সংলগ্ন একটি আমবাগানে আম পাড়ার কাজে যায়। তার বাবা গাছ থেকে আম পাড়ছিলেন এবং সে আম কুড়িয়ে এক স্থানে জড়ো করছিল। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে মিরাজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে পৌর এলাকার শিয়ালা কলোনি গ্রামে নিজ বাড়ির পাশে অবস্থান করার সময় বজ্রাঘাতে আহত হন মো. মুনিরুল ইসলাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission