ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কুমিরের আক্রমণে নিহত শিশুটির মাকে ৩ বছর পর খুঁজে পেল পরিবার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমার মা ফজিলা বেগম (৪৭) নিখোঁজ থাকার সাড়ে তিন বছর পর পরিবারের কাছে ফিরে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন ফজিলা বেগমকে তার স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় তার মা হাজেরা খাতুন, ভাই হারেজ আলী ও জুয়েল মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে শিশু ফাতেমার মৃত্যুর ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে প্রকাশিত ছবিতে ফজিলা বেগমকে শনাক্ত করেন তারা। এরপর বুধবার(৩জুন) ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা গ্রাম থেকে পরিবারের ছয় সদস্য বাগেরহাটে রওনা হন এবং বৃহস্পতিবার(৪জুন) সকালে সেখানে পৌঁছান।

ফজিলা বেগমের মা হাজেরা খাতুন বলেন, প্রায় সাড়ে তিন বছর আগে আমার মেয়ে ফজিলা তার ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। তখন ফাতেমার বয়স ছিল তিন থেকে চার বছর। মেয়েকে ফিরে পেয়ে আমরা আনন্দিত, কিন্তু নাতনির মৃত্যু আমাদের গভীরভাবে কষ্ট দিচ্ছে।

ফজিলার ছোট ভাই মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, তিন বছরের বেশি সময় পর বোনকে ফিরে পেয়েছি। এটা আমাদের জন্য আনন্দের, তবে ভাগ্নি ফাতেমার মৃত্যুর কথা মনে হলে খুব খারাপ লাগে।

মানসিক ভারসাম্যহীন ফজিলা বেগম স্পষ্টভাবে কিছু বলতে না পারলেও বারবার একটি কথাই বলার চেষ্টা করেন, আমি আমার মেয়েকে ছেড়ে যাব না।

ইউএনও মোসা. আতিয়া খাতুন জানান, পরিবারের সদস্যরা যোগাযোগ করার পর তাদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পরে সমাজসেবা বিভাগ, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফজিলা বেগমকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত সোমবার রাতে খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামলে সাত বছর বয়সী ফাতেমাকে কুমির আক্রমণ করে। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার ভোরে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়েই দীর্ঘদিন নিখোঁজ থাকা ফজিলা বেগমের পরিচয় উদ্ঘাটিত হয় এবং তিনি পরিবারের কাছে ফিরে আসেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী