ধুমধাম করে অনাথ মেয়ের বিয়ে দিল গ্রামবাসী

আরিফ হোসেন (চরফ্যাশন) ভোলা, আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৩:৪৯ পিএম


নেই মা-বাবা, আছে শুধু ছোট দুই ভাইকে আগলে রাখার কঠিন দায়িত্ব। নিজের স্বপ্ন ভুলে এভাবেই জীবনের সঙ্গে লড়ছিলেন মাকছুদা। কিন্তু তার এই কষ্ট দেখে চুপ থাকতে পারেননি  গ্রামবাসী, সবাই মিলে নিয়েছেন তার বিয়ের দায়িত্ব। কাবিন থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় জিনিস,  অতিথি আপ্যায়ন, কি ছিল না সেখানে? সবটাই হয়েছে যৌথ উদ্যোগে।

ভোলার চরফ্যাশনের বাসিন্দা মাকছুদা, জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি খুব অল্প বয়সেই হতে হয় । প্রায় বছর চারেক আগে সড়ক দুর্ঘটনায় মারা যান তার বাবা। এরপর গেলো বছর পুকুরে ডুবে মারা যান তার মাও। এরপরেই তার পৃথিবী সীমাবদ্ধ হয়ে পড়ে দুই ছোট ভাইকে ঘিরে।

আরও পড়ুন

এই অসহায়ত্ব দেখে এলাকাবাসী মানবিক উদ্যোগে তার বিয়ের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, মোটা অংকের কাবিন, বরের জন্য সোনার আংটি, এমন কি নবদম্পতির সংসারের প্রয়োজনীয় সবকিছুই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অতিথি আপ্যায়ন ও বিয়ের অন্যান্য খরচও বহন করেন তারাই।

স্থানীয়দের মতে,  মাকছুদার নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই এমন উদ্যোগ নিয়েছেন তারা। আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।
  
একটি বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয়, কখনও সেটি হয়ে ওঠে অসহায় পরিবারের বেঁচে থাকার নতুন আশার নাম ।  চরফ্যাশনের এই মানবিক উদ্যোগ প্রমাণ করেছে, মানুষ মানুষের জন্য, আর ভালোবাসাই পারে বদলে দিতে একটি জীবনের গল্প।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission