চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬ , ০১:০৯ পিএম


চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩৭ জনের নাম উল্লেখ করে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন

গ্রেপ্তার আসামিরা হলেন- সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলাম।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, সলিমপুর এলাকায় ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে মামলা করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার লক্ষ্যে স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission