স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৪:১৯ পিএম


স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা
মৃত জিহাদ। ছবি: সংগৃহীত

মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় স্ত্রীকে ভিডিও কলে রেখে জিহাদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মৃত জিহাদ সদর উপজেলার আমুড়িয়া ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ পরিবারসহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। তার স্ত্রী মিমের বাড়ি বরিশালের ঝালকাঠি এলাকায়। ঈদুল আজহার আগে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পর থেকে তাদের দাম্পত্য কলহ বেড়ে যায়।

পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, জিহাদের কোনো স্থায়ী পেশা না থাকায় সংসারে আর্থিক সংকট চলছিল। এসব বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য ও বাকবিতণ্ডা হতো। তাদের কোনো সন্তানও নেই। রোববার (৭ মে) সকালে জিহাদ নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জিহাদ তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিক ও দাম্পত্য জটিলতার কারণে বেশ কিছুদিন ধরেই জিহাদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

পুলিশ জানায়, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission