৩৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১২:১৯ পিএম


৩৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস
ছবি: কোলাজ আরটিভি

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলে নানান প্রতিযোগিতা। পাল্লা দিয়ে চলে পতাকা তৈরি কাজ। কে কার থেকে বড় পতাকা প্রদর্শন করতে পারে তা নিয়ে হয় তুমুল লড়াই। এর ব্যতিক্রম হয়নি নরসিংদীর পলাশে। 

শুক্রবার (১২ জুন) বিকেলে পলাশে ব্রাজিল সমর্থকদের তেরোশো ফুটের পতাকাকে টক্কর দিতে এবার আর্জেন্টিনার সমর্থকরা তৈরি করলো ৩ হাজার ৩০০ ফুটের বিশাল পতাকা। 

এই পতাকা প্রদর্শনী রীতিমত তাক লাগিয়ে দিলেন এলাকাবাসীকে। ঢাকঢোল পিটিয়ে নিজেদের প্রিয় দলের জার্সি পরিহিত শতশত সমর্থকরা বিশাল এই পতাকা নিয়ে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে আলির মোড় হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমর্থকদের দাবি এটিই হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পতাকা প্রদর্শন।

জানা গেছে, নিজেদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়ার মেসিকে ভালোবেসেই এই পতাকা প্রদর্শন করে সমর্থকরা। এসময় সমর্থকদের পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, হাতে ছিল প্রিয় দলের পতাকা। তারা নানা স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

আরও পড়ুন

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৪র্থ বারের মতো বিশ্বকাপ পাবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

র‌্যালি শেষে সমর্থকরা বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে উল্লাস করে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission