বিশ্বকাপ ফুটবলের আমেজে বর্ণিল সাজে ‘ফিফা মহল্লা’

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০১:১০ পিএম


বিশ্বকাপ ফুটবলের আমেজে বর্ণিল সাজে ‘ফিফা মহল্লা’
বিশ্বকাপ ফুটবলের আমেজে বর্ণিল রূপে সেজেছে কুমিল্লার ‘ফিফা মহল্লা’। ছবি: আরটিভি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বর্ণিল রূপে সেজেছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার এক মহল্লা। ফুটবলপাগল বাসিন্দাদের বদৌলতে মহল্লার নামই হয়ে গেছে ‘ফিফা মহল্লা’। 

রোববার (১৪ জুন) ওই এলাকায় গিয়ে চোখে পড়েছে অনন্য এক উৎসবমুখর পরিবেশ। 

সরেজমিনে দেখা যায়, রাস্তার দুই পাশে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেনসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা টাঙিয়ে সাজানো হয়েছে পুরো মহল্লা।
আর এই ব্যতিক্রমী আয়োজন দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। 

শুধু ফুটবলপ্রেমীরাই নয়, পরিবার-পরিজন নিয়ে অনেকেই এখানে ঘুরতে আসছেন। রঙিন পতাকার নিচে দাঁড়িয়ে ছবি ও সেলফি তুলছেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন

জানা গেছে, স্থানীয় যুবক ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় কয়েক সপ্তাহ ধরে এই সাজসজ্জা করা হয়েছে। নিজেদের অর্থায়ন ও শ্রম দিয়ে তারা পুরো এলাকাকে উৎসবের রঙে সাজিয়েছেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপের সময়জুড়ে এই সাজসজ্জা বজায় রাখা হবে। পাশাপাশি বিভিন্ন ম্যাচ ঘিরে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাসহ আরও কিছু আয়োজনের পরিকল্পনাও রয়েছে। 

তাদের আশা, কুমিল্লার এই ‘ফিফা মহল্লা’ বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে। পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য এটি হয়ে উঠবে একটি আকর্ষণীয় স্থান।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission