হঠাৎ অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায় 

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৮:৪৪ পিএম


হঠাৎ অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায় 
ছবি: আরটিভি

মাগুরায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

ঢাকায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে বলে মাগুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

জানা গেছে, রোববার (১৪ জুন) রাতে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তার চিকিৎসার জন্য মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সোমবার (১৫ জুন) বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, শরীরে এসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission