ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে দুই পীরজাদা উধাও

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:২০ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরের হাজীগঞ্জের ঐতিহাসিক সাদ্রা দরবার শরিফের পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওমরাহ কাফেলার প্রধান মাওলানা মো. গোলাম মাওলা চেক ডিজঅনারের মামলা করেছেন। অভিযুক্তরা একই ব্যক্তি ছাড়াও আরও ব্যক্তিদের কাছ থেকে নিবন্ধন ছাড়া ‘এসবি ওভারসিজ’ নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন।

সম্প্রতি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে, মামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আইনগিরি গ্রামের লোকমান হোসেনের ছেলে মাওলানা মো. গোলাম মাওলা বিভিন্ন লোকজনের মাধ্যমে অভিযুক্ত হাম্মাদ ও মিশকাতের সঙ্গে পরিচিত হন। তিনি এর আগে বিভিন্ন ওমরাহ এজেন্সির মাধ্যমে যাত্রীদের সৌদি আরবে পাঠিয়েছেন। নিজ জেলা ও পীরজাদা পরিচয়ের কারণে হাম্মাদ ও মিশকাতের প্রতি আস্থার ভিত্তিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ওমরাহ যাত্রীদের পাঠানোর জন্য টাকা লেনদেন শুরু করেন।

৬৫ জন ওমরাহ যাত্রীর জন্য গোলাম মাওলা নগদ এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে ৯৫ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করেন। এর মধ্যে কিছু টাকা হাম্মাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এবং বাকি নগদ টাকা হাম্মাদের পিতা মুহাম্মদ যাকারিয়া চৌধুরীর হাতে প্রদান করা হয়।

ভুক্তভোগী গোলাম মাওলা বলেন, আমি হোসাইনিয়া হজ্জ কাফেলা নামে এর আগে কয়েকবার যাত্রীদের ওমরাহ সম্পন্ন করেছি। ২০২৫ সালে হাম্মাদ ও মিশকাত চৌধুরীর অনুরোধে তাদের মাধ্যমে যাত্রী পাঠানোর কাজ শুরু করি। ওই বছরের ১৪ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তারা আমার কাছ থেকে ৯৫ লাখ ৮০ হাজার টাকা নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে ওমরাহ যাত্রী পাঠাতে গড়িমসি করেন। এতে তাদের প্রতি সন্দেহ সৃষ্টি হয় এবং মতবিরোধ দেখা দেয়। পরে খোঁজ নিয়ে দেখি, তাদের ‘এসবি ওভারসিজ’ নামে প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন নেই।

তিনি আরও বলেন, তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়ে আমাকে ভুয়া ভিসা ও বিমান টিকিট দেন। পরে বিষয়টি নিয়ে কথা বললে তারা আমাকে ২০ লাখ ও ২৫ লাখ টাকার দুটি চেক দেন ইসলামী ব্যাংকের। ওই চেকগুলোতে পর্যাপ্ত টাকা না থাকায় আমি হাম্মাদ চৌধুরীর বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় ঢাকার এমএম আদালতে দুটি মামলা করি। নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত হননি। তার বাবা যাকারিয়া চৌধুরী সন্তানের দায় নিতে অস্বীকৃতি জানান। বর্তমানে হাম্মাদ ঢাকায় আত্মগোপনে এবং মিশকাত চৌধুরী বিদেশে রয়েছেন। বিষয়টি আমি চাঁদপুর জেলা প্রশাসককে মৌখিকভাবে এবং পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি।

তিনি জানান, অভিযুক্তদের কাছ থেকে অর্থ উদ্ধারের জন্য তিনি সামাজিকভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তারা শুধু তার নয়, আরও অনেক ওমরাহ যাত্রীর টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন। ফলে ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া এবং ওমরাহ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

আরেক ভুক্তভোগী কুমিল্লার মুরাদনগরের নছরুল্লাহ হুসাইন বলেন, আমার ১৭৬ জন ওমরাহ যাত্রীর ভিসা ও বিমান টিকিট বাবদ মিশকাত চৌধুরী তার দুই ভাই হাম্মাদ ও ইয়াহিয়া চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৪ লাখ টাকা নিয়েছেন। কাজ সম্পন্ন না করে আমাকে ৭৫ লাখ টাকার চেক দেওয়া হয়। সময় পার হয়ে যাওয়ার পর আমি ওই চেকের বিপরীতে কুমিল্লা আদালতে দুটি মামলা করেছি। শিগগিরই তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হতে পারে। এ ধরনের প্রতারণায় আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

এ বিষয়ে বক্তব্যের জন্য হাম্মাদ চৌধুরী ও মিশকাত চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে এসব ঘটনার বিষয়ে অবগত রয়েছেন হাম্মাদ ও মিশকাতের বাবা মুহাম্মদ যাকারিয়া চৌধুরী। তিনি মুঠোফোনে বলেন, ছেলেরা প্রাপ্তবয়স্ক। তারা নিজেরাই ব্যবসা করে। এসব বিষয়ে আমাকে জড়ানো ঠিক নয়। মামলায় আমাকে জড়ানো হয়েছে, কিন্তু আমি কোনো নগদ অর্থ গ্রহণ করিনি। এটি সম্পূর্ণ মিথ্যা। এসব ঝামেলার কারণে আমি এখন ছেলেদের সঙ্গে যোগাযোগ রাখি না। লোকজন আমাকে জড়িয়ে ঝামেলা করে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ৯৯ জন ইউপি সদস্য পদপ্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় কয়েকজন পরিচিত মুখ থাকলেও বেশিরভাগ প্রার্থী স্থানীয় সাধারণ ভোটারদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আব্দুর রব। ঘোষিত তালিকা অনুযায়ী, তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ধানীসাফায় মো. মেহেদী হাসান, মিরুখালীতে ডা. নূরুল আমিন, দাউদখালীতে মো. হাবিবুর রহমান, মঠবাড়িয়া সদরে মো. আবুল কালাম আজাদ, টিকিকাটায় মো. শহিদুল ইসলাম এবং বেতমোর রাজপাড়ায় এস. এম. মজিবুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। এ ছাড়া আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, সাপলেজায় মো. আ. মালেক মীর, হলতা গুলিশাখালীতে মো. আরিফ বিল্লাহ এবং বড় মাছুয়া ইউনিয়নে মো. মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়েছে। সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আরটিভি/টিআর
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
চাঁদা না পেয়ে সাইকেল মেকারকে মারধর, অতঃপর...
নওগাঁর মান্দায় এক সাইকেল মেকারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদা না পেয়ে সাইকেল মেকারকে মারধর, অতঃপর...
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে এক মাদ্রাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলায় মিরাজ শেখের বাড়ির সামনে খেলছিল ওই মাদ্রাসাছাত্রী। এ সময় কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। সেখানে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার পর মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আদালতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মামলায় মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরটিভি/এসআর  
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরীফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে যাবেন জাকের ও ভক্তরা।
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
আরও পড়ুন
চাঁদপুরে নিখোঁজ কিশোর রাতুলকে বান্দরবান পাহাড় থেকে উদ্ধার
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান