মাগুরা ১৪৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের ডিবি টিম।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আমিরুল ইসলাম (৫২)। তিনি মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে।
মাগুরা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানাধীন ৩নং কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় আব্দুর রউফ শিকদারের খামারের মাঝখানে একটি আমগাছের নিচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে




