ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। গ
গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের আমির হামজা (১৯), শরীয়তপুরের মো. ওমর ফারুক (২১), গাজীপুর জেলার শওকত হোসেন (৪০), নরসিংদী জেলার মো. সুরুজ মিয়া (৪৫), রাজশাহী জেলার মো. সুজন সরদার (৩৫) টাঙ্গাইলের মো. সৌরভ খান (৩৮), টাঙ্গাইল মধুপুরের মো. রাশেদ (৩৫), নরসিংদী রায়পুরের মো. ইমরান খন্দকার (৩৫), মানিকগঞ্জ শিবালয়ের মো. রাহুল মোল্লা (২৬), বরিশাল জেলা বাকেরগঞ্জের মো. সাইফুল ইসলাম দিপু (২৫)। এরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। এতে আশুলিয়ার জামগড়া, তাজপুর, ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ি, ভাদাইল, নরসিংহপুর, চারাবাগ, জামগড়া চৌরাস্তা এলাকায় থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস দমনসহ অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে



