ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অস্ত্র-মাদকসহ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
পাবনায় অস্ত্র ও মাদকসহ পুলিশ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব‍্যসহ পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সেতু (৩২) ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

অভিযানের সময় সেতুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সেতু পুলিশের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট‍্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১৫ সালের ৪ অক্টোবর সন্ধ্যার পর পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) সুজাউল ইসলাম (৩২) নিখোঁজ হন। পরদিন হাত-পা দড়ি দিয়ে ও মুখ-চোখ সাদা কাপড় দিয়ে বাঁধা এবং গলায় গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পাকশী রেলওয়ে স্টেশনের অদূরে ইপিজেড সড়কের পাশে একটি হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন ও ঠোঁটে কাটা দাগ দেখতে পাওয়া যায়।

স্ত্রী নাছিমা আক্তার ও সাত বছরের একমাত্র ছেলে শাহরিয়ার নাছিমকে নিয়ে সুজাউল পাকশী রেলওয়ের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি বগুড়ার সদর থানার শেখপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশের দাবি, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে সুজাউলের মোটরসাইকেল ও একটি মোবাইল নিয়ে যায়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে।
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
আরও পড়ুন
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২