রাঙামাটির সীমান্তবর্তী এলাকাই পুশ-ইন মোকাবেলায় বিজিবির সভা

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৮:১৭ পিএম


রাঙামাটির সীমান্তবর্তী এলাকাই পুশ-ইন মোকাবেলায় বিজিবির সভা
ছবি: আরটিভি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী উদয়পুর, নতুনপাড়া ও কিংকরপাড়া এলাকায় পুশ-ইন মোকাবেলায় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মারিশ্যা জোন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বর্তমান সময়ে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পুশ-ইন সমস্যা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে বিজিবি ও স্থানীয় জনসাধারণকে একত্রিত হয়ে তা প্রতিহত করতে হবে। এ দায়িত্ব বিজিবির একার পক্ষে পালন করা অত্যন্ত কষ্টসাধ্য। স্থানীয় জনগণ সবাই মিলে চেষ্টা করলে সীমান্ত সুরক্ষা এবং দেশের ভূখণ্ড রক্ষা করা আরও সহজ হবে।

সভা শেষে মারিশ্যা জোনের মেডিক্যাল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসির নেতৃত্বে একটি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। এ সময় সুপেয় পানির ট্যাংকিসহ ১৫ জনের অধিক দুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া সেলাই মেশিন ও টিন বিতরণ করা হয়।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission