ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৯:১২ পিএম


ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
ছবি: আরটিভি

মানিকগঞ্জের ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাসেল (২৭) ও আরাফাত (২০)। আহতরা হলেন শাহআলম (৩০) ও সাগর (২২)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগি পরিবহনের জন্য একটি পিকআপ চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। পথে ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহআলম ও সাগর চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মাতব্বর জানান, মানিকগঞ্জ কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। মুরগিবাহী পিকআপটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুইজন আহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission