ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিপ্লব অমাদের গন্তব্য নয়, যাত্রা শুরু: এমপি নওশাদ জমির

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:১৭ এএম
ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ : ছবি আরটিভি

একটা রেভুলেশন বা বিপ্লব আমাদের গন্তব্য নয়, আসলে একটা যাত্রা শুরু। এই কথাটা আমাদের মনে রাখতে হবে বলেছেন পঞ্চগড়-১ অসনের সাংসদ ও আইন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

তিনি বলেন, আসলে যে পৃথিবীটা দেখা যায় তার বাইরেও একটা পৃথিবী আছে। সেই অজানা পৃথিবীটা দেখার ইচ্ছা থেকেই অনিয়মের বিরূদ্ধে সাধিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পঞ্চগড়ের জগদল ডিগ্রী কলেজে নবীন বরন ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, আমরা যদি মনে করি যে বিপ্লব হয়ে গেছে। সব শেষ, সব প্রাপ্তি হয়েছে। আসলে তা নয়। এটা হচ্ছে যাত্রা শুরু, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি মনে করি যে বিপ্লব শেষ, আমাদের সবকিছু প্রাপ্তি হয়েছে তা নয়। আমরা সব সময় মনে করি যে কোন একটা লক্ষ্যে পৌঁছাতে পারলে আসলে সেখান থেকেই আমাদের যাত্রার শুরু। লক্ষ্যে পৌঁছে যদি মনে করি চিন্তার কিছু নেই আসলে তা নয় সেইখান থেকেই আমাদের চিন্তা শুরু।

আরও পড়ুন

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নওশাদ জমির বলেন, এই যে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এই পরীক্ষাটাই কি শেষ আসলে তা নয় এই পরীক্ষাটা দিয়ে জীবনের আরেকটা ধাপ শুরু। এই পরীক্ষা শেষ করে কেউ বিশ্ববিদ্যালয়ে যাবে, কেউ কারিগরি পড়াশুনায় যাবে, কেউ কৃষিতে যাবে কেউ অন্যান্য প্রতিষ্ঠানে পড়াশুনা করবে। আসলে একটার পথচলা শেষ আরেকটা ধাপের পথচলা শুরু। আর এটিই হচ্ছে বিপ্লবের আসল বার্তা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি বলেন, তোমরা যখন ইতিহাস পড়বে তখন ১৯৫২-১৯৪৭ এর আাগে থেকে ইতিহাস পড়বে। গণতন্ত্র নিয়ে পড়াশুনার ক্ষেত্রে আমরা মনে করি এটি পশ্চিমা চিন্তাভাবনা আমরা এটি ধার করে এনেছি। ব্যপারটা কিন্ত সেরকম না। এ বিষয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, পাল বংশ যখন রাজত্ব শুরু করে তখন পাল বংশের রাজা যখন দুই দেশে রাজত্ব শুরু করে তখন কয়েকটি গোত্রের মানুষদের দিয়ে গোপাল রাজা নির্বাচিত করেছিল। এটা হচ্ছে গণতান্ত্রিক চর্চার বাংলাদেশে শুরু। এজন্য কোন ধার করা চিন্তাভাবনা নিয়ে কাজ করছি না। এটা আমাদের নিজেদের ঐতিহ্যটা অনেক পুরোনো।

এবারের বাজেটে শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। দেশের সব জেলায় ভাষা বিজ্ঞান ইনিস্টিটিউট গড়ে তোলা হবে। পঞ্চগড়-১ আসনের এই এমপি বলেন, জগদল কলেজের বাউন্ডারি ডিগ্রি অনার্স প্রভাষকদের পর্যায়ক্রমে এমপিওভূক্ত সহ তার মেয়াদে কলেজটির সকল সমস্যা সমাধানে কাজ করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবু তালেব মানিক গভর্নিং কমিটির সভাপতি এডভোকেট আদম সুফি জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবুসহ কলেজটির নবীন এবং বিদায়ী শিক্ষার্থীরা।

এর আগে সাংসদ নওশাদ জমির কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। এ সময় ফলজ ও বনজ গাছের চারা হিসেবে জলপাই এবং মেহগনী চারা রোপন করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে’