গোসলখানায় প্রতিবন্ধী কিশোরীর চিৎকার, অতঃপর...

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৮:০৪ পিএম


গোসলখানায় প্রতিবন্ধী কিশোরীর চিৎকার, অতঃপর...
অভিযুক্ত খায়রুল। ছবি : আরটিভি

জামালপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে বেধে রেখে পরে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
 
শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা শহরের কাজির আখ এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত খায়রুল ইসলাম ঐ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কাজির আখ এলাকার প্রতিবন্ধী এক কিশোরীকে স্থানীয় খায়রুলের বাড়ির গোসলখানায় চিৎকার চেঁচামেচি করতে শুনে প্রতিবেশীরা এগিয়ে যায়। এসময় ওই কিশোরীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে এসময় খায়রুলকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেধে রাখে এলাকাবাসী।

আরও পড়ুন

পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
 
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুর মোহাম্মদ বলেন, অভিযুক্ত খায়রুল ও প্রতিবন্ধী কিশোরী কে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission