ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দাঁতভাঙা সীমান্ত দিয়ে নতুন করে পুশ ইন চেষ্টা

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:৩০ পিএম
ছবি : আরটিভি

কুড়িগ্রামের দাঁতভাঙা সীমান্ত দিয়ে বিএসএফ নতুন করে পুশ ইনের চেষ্টা করছে বলে জানিয়েছে ৩৫-বিজিবি জামালপুরের অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান।

তিনি বলেন, রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় এখন পর্যন্ত ৫ জন রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) মানবিক কারনে দুই শিশুসহ তাদের বাবা মাকে সরিয়ে নেয়া হয়। এর আগে, গত ৫ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেছিল দুই অবুঝ শিশুসহ ৯ জন।

স্থানীয়রা জানান,মানবিক কারণে দুই শিশুসহ তাদের বাবা মাকে সরিয়ে নেয়া হয়। তারা এখন শুন্য রেখায় আর নেই।

সীমান্ত সুত্রে জানা গেছে, উপজেলার গয়টাপাড়া এবং ইজলামারী ভন্দুর চর সীমান্তে দুই শিশু ও এক নারীসহ ৯ জন গত ৫দিন ধরে পুশ ইন চেষ্টায় শুন্য রেখায় অবস্থান করছিলেন। ৪ জন বৃহস্পতিবার সরানোর পর এখন বাকি ৫ জন রয়েছেন। যারা খাদ্য,পানি সংকটসহ রোদ বৃষ্টিতে একাকার হয়ে কষ্টে রয়েছেন।

বর্তমানে ওই ৫ জনকে কেন্দ্র করে অনেক সতর্ক অবস্থানে রয়েছে দুই পাড়ের বিজিবি ও বিএসএফ সদস্যরা। পাশাপাশি তাদের দেখভাল কম বেশি করার চেষ্টা স্থানীয় বাংলাদেশীদের।

আরও পড়ুন

স্থানীয়রা অভিযোগ করে বলেন,বিএসএফ তাদের পুশ ইন করেছে রাতের আধারে। এখন আর ফিরিয়ে নেয়ার চেষ্টা নেই। আমরা স্থানীয়রা তাদের সামান্য খাবার,পানি দেয়ার চেষ্টা করলেও বিএসএফ এর ভয়ে অনেকেই যেতে সাহস পাননা। এমনকি তাদের অভিযোগ,বিএসএফ কারো সাথে কথাও বলেন না। এ অবস্থার দ্রুত নিষ্পত্তি চান তারা।

উল্লেখ্য, গত রোববার সকালে রৌমারীর গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩জনকে বাংলাদেশে পুশ ইন চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
পাবনায় হানি ট্র্যাপের মাধ্যমে প্রেমের অভিনয় করে কারিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ৩ জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 
‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে 
আরও পড়ুন
বান্দরবান সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে ১ হাজার একর জমি পেল বিএসএফ
এক সীমান্ত দিয়ে পুশইন অন্য সীমান্ত দিয়ে পুশব্যাক করল স্থানীয়রা
দর্শনা সীমান্তে পুশ ইনের চেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি