ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ১২:২৪ পিএম


ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার
ছবি: আরটিভি

বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে ইউএনওর বাসভবনে সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ওয়াইল্ডটিমের কর্মকর্তা আলম হাওলাদার।

আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত সাপটি ঘরগিন্নি এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ সাপ। সাধারণত এ ধরনের সাপ মানুষের বসতবাড়ির আশপাশে দেখা যায় এবং টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও জানান, উদ্ধার অভিযানের পর সাপটিকে বন বিভাগের সহযোগিতায় তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করা উচিত। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission