আশুলিয়ায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৩:০৯ পিএম


আশুলিয়ায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৬
মাদক ব্যবসায় জড়িত স্বামী-স্ত্রী। ছবি: আরটিভি

ঢাকার আশুলিয়া থেকে মাদক ব্যবসায় জড়িত স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী এবং পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় জব্দ করা হয়েছে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট। 

শনিবার (২০ জুন) দুপুরে আটক ছিনতাইকারী দলের সদস্য ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, শুক্রবার (১৯ জুন) রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে ৩ ছিনতাইকারীকে আটক করে। আটক ছিনতাইকারী চক্রের সদস্য নবীনগর ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। 

এ ছাড়া পৃথক অপর এক অভিযান চালিয়ে জামগড়া শিমুলতলা থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission