পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন

আরটিভি নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৫:২১ পিএম


পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
ছবি: সংগ্রহীত

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় অবস্থিত ‘ইকো গ্রীন ওয়েল কোম্পানি লিমিটেড’ নামের একটি অবৈধ পোড়া মবিল ও টায়ার গলিয়ে কেমিক্যাল উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুন) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুর ২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 

তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়াও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে এই কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল। সে সময় কারখানায় পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হতো। ঘটনার পর কারখানার নাম পরিবর্তন করে অটো গ্রিন অয়েল কোম্পানি নামকরণ করা হয়।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission