ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ ট্রাফিক সার্জেন্ট ধরা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

নারী কেলেঙ্কারি এবং মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগের জেরে গাইবান্ধায় জাহাঙ্গীর নামের এক ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। শনিবার (২০ জুন) রাতে গাইবান্ধার ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক সচেতনতা নিয়ে ফেসবুকে বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন। এর সূত্র ধরেই এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারীর সঙ্গে সার্জেন্ট জাহাঙ্গীর অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলে তাদের অবরুদ্ধ করে। অভিযোগ রয়েছে, এসময় তাদের কাছ থেকে মাদক (ইয়াবা) উদ্ধার করা হয়।

আরও পড়ুন

স্থানীয়দের দাবি, অবরুদ্ধ হওয়ার পর মোটা অঙ্কের আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেয়া হয়। ঘটনার দিন বিষয়টি ধামাচাপা দেয়া হলেও, গত শুক্রবার (১৯ জুন) থেকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার পরপরই নড়েচড়ে বসে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ। গাইবান্ধার ট্রাফিক পরিদর্শক (টিআই) আলতাব হোসেন জানান, পলাশবাড়ীর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সার্জেন্ট জাহাঙ্গীরকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আরও পড়ুন
ওসি-এসআইকে হঠাৎ আদালতে তলব, ঘটনা কী?
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ