কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৬:৫৩ পিএম


কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশার মাছপাড়ায় খরের পালায় কাজ করার সময় মো. শহমান নামে এক যুবককে গোখরো সাপে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে পাংশা হাসপাতালে নিয়ে যান। তবে তাকে কামড়ানো সেই সাপটিকেও প্লাস্টিকের বয়ামে বন্দি করে সঙ্গে নিয়ে যান ওই যুবক।

সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

জানা গেছে, দুপুরে খড়ের পালায় কাজ করার সময় একটি বিষাক্ত গোখরা সাপ শহমানের ডান হাতে ছোবল দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে সাপটিকে একটি প্লাস্টিকের বয়ামে আটক করে আহত শহমানকে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীরে প্রয়োজনীয় এন্টিভেনম প্রয়োগ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission