ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জুনিয়রকে অপহরণ করে মুক্তিপণ দাবি সিনিয়রের, অতঃপর...

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে অভিনব কায়দায় নির্জন স্থানে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে তার সিনিয়র ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধে।

ভুক্তভোগী ২০২৫ শিক্ষাবর্ষের কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী দারুস সালাম রাতুল জানান, এর সূত্রপাত ঘটে ১৪ জুন রাতে, যখন ইসিই ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হাসনাত তার বাসায় অবস্থান করেন। ওই রাতে আরিফ হাসনাতের দুটি মোবাইল ফোন, ওয়ালেট ও ঘড়ি এবং রাতুলের রিয়েলমি ৯ ফোন চুরি হয়। ঘটনার পর থানায় জিডি করা হলেও আরিফ হাসনাত বাসার শিক্ষার্থীদের সন্দেহ করতে থাকেন।

জানা যায়, কয়েকদিন পর আরিফ হাসনাত তার বন্ধুদের নিয়ে এসে বাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার ভয় দেখান। অথচ একই ধরনের চুরির ঘটনা এর আগে অনন্যা ভিলা নামক আরেকটি মেসেও ঘটে।

২২ জুন রাতে ফোন উদ্ধারের কথা বলে আরিফ হাসনাত রাতুলকে বাইকে করে থানার বাইরে নিয়ে যান। পরে তাকে ডিভিএম ২০২৪ শিক্ষাবর্ষের মেফতাউল-ইসলাম মেজবাহ এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানি নির্জন স্থানে নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ রয়েছে, তারা রাতুলকে বেধড়ক মারধর করে, হত্যার হুমকি দেয় এবং প্রথমে ১০ হাজার টাকা, পরে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পর স্থানীয় কিছু যুবকের হাতে তুলে দিয়ে তাকে চোর বলে প্রচার করা হয়। অবশেষে শর্তসাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয় যে, ঘটনাটি ক্যাম্পাসে প্রকাশ করা যাবে না।

পরবর্তীতে অসুস্থ অবস্থায় রাতুলকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার বুক ও পায়ের এক্সরে করার পরামর্শ দেন।

ভুক্তভোগী রাতুল বলেন, অপরাধ যেই করুক সেই অপরাধী। প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীরা যদি বিনা বিচারে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, তাহলে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার প্রাপ্য বিচার কোথায়?

প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। প্রকৃত দোষীরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি পাবে।

অভিযুক্ত ইসিই শিক্ষার্থী আরিফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় এবং ডিভিএম শিক্ষার্থী মেজবাহ ফোন ধরেননি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মেছা. মোছলেহা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
আরও পড়ুন
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে: ড. আব্দুল্লাহ আল মামুন
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা
‘শেখ রাসেল কর্নারের’ জায়গায় ছাত্রদলের লোগো, শিবিরের নিন্দা