ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হিলিতে প্রথমবারের মতো আঙুর চাষ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:৩১ পিএম
থোকায় থোকায় ঝুলছে আঙুর। ছবি: আরটিভি

দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো বাড়ির আঙিনায় আঙুর চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন পলাশ হোসেন নামের এক যুবক। তার এই সাফল্য স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

দিনাজপুরের হিলির চন্ডিপুর গ্রামের যুবক পলাশ হোসেনের ইউটিউব দেখে আগ্রহ জাগে আঙুর চাষের। সে মোতাবেক নার্সারি থেকে দুটি চারা নিয়ে তিনি বাড়ির আঙিনায় রোপণ করেন। কিছুদিন পর থেকে গাছ বড় হতে থাকে। এরপর মাচা করে তিনি গাছ তুলে দেন দুই টিনের চালার মাঝে। নয় মাসের মাথায় গাছে ফল ধরতে শুরু করে।

Capture

আঙুর চাষি পলাশ জানান, গাছে বিপুল পরিমাণ আঙুর দেখে তিনিসহ পরিবারের লোকজন বেজায় খুশি। যদিও প্রথমে তাকে অনেকেই তিরস্কার করছিলেন এই গাছ লাগানোয়। প্রথমবার ১৩ কেজি আঙুর পান, যা তিনি ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এবার গাছে বিপুল পরিমাণ আঙুর ধরেছে। আশা করা যাচ্ছে, ২০ কেজির মতো ফল পাওয়া যাবে।

তিনি আরও জানান, সামনের দিনে আরও বড়পরিসরে চাষের ইচ্ছা রয়েছে তার।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এতদিন বিদেশে আঙুর চাষের কথা শুনলেও বাড়ির কাছে প্রথমবারের মতো আঙুর চাষ হতে দেখে অনেকেই তার বাড়িতে যাচ্ছেন। গাছে থোকায় থোকায় আঙুর ঝুলতে দেখে আগ্রহ নিয়ে পরামর্শ নিচ্ছেন চাষের।

Capture2

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, বাংলাদেশের মাটিতে আঙুর চাষ সম্ভব, যা প্রমাণিত হয়েছে। তবে বাড়ির আঙিনায় প্রথমবারের মতো আঙুর চাষ করেছেন পলাশ নামের এক যুবক।

তিনি আরও জানান, আঙুর চাষে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। রপ্তানিযোগ্য একটি ফল চাষে স্বাবলম্বী হতে পারলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি লাভবান হবে কৃষকরাও। সেই সঙ্গে এই ফল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল-মিটিং অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজের যাবতীয় শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
ঝিনাইদহের কেসি কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০
ঝিনাইদহের শৈলকুপায় সালিশি বৈঠক চলাকালে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্ত করে ৩ যুবক ধরা, দিলেন ‘বিশেষ পরিচয়’
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্ত করে ৩ যুবক ধরা, দিলেন ‘বিশেষ পরিচয়’
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ
সাতক্ষীরার শ্যামনগরে একটি বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী প্রতিষ্ঠানের হ্যাচারিতে স্থাপন করা হচ্ছে নতুন প্রযুক্তির ২৫০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প। স্থানীয় এই ওশান হ্যাচারিতে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে সাইমা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও জেনিক্সগ্রিন বাংলাদেশ।
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ
সার সংকটে বোরো ফসল নিয়ে শঙ্কা, হয়রানির অভিযোগ কৃষকদের
রবি ও বোরো মৌসুম সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় সার সংকট তীব্র আকার ধারণ করেছে। এক বস্তা সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে কৃষকদের। কোথাও আবার সার নিতে গিয়ে ডিলারদের লোকজনের হাতে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
সার সংকটে বোরো ফসল নিয়ে শঙ্কা, হয়রানির অভিযোগ কৃষকদের
আরও পড়ুন
হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৮
পকেট খরচের জন্য ৪ মাসের ভাগ্নেকে বিক্রি, গ্রেপ্তার মামা
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
বাড়ির পাশের আঙিনায় খেলছিল দুই শিশু, পরে ডোবায় ভেসে উঠল মরদেহ