প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ 

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০১:১৩ পিএম


প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালখালী থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে বোয়ালখালী উপজেলার কধুরখীল শরীফপাড়ার আলী চান তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত রুমা আক্তার সীমা (২৬) শরীফপাড়ার প্রবাসী জানে আলমের স্ত্রী।

নিহতের ভাই সাকিব জানান, সীমার স্বামী প্রবাসে রয়েছেন। আগের স্ত্রী মারা যাওয়ায় সীমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর থেকেই শ্বশুর ও শাশুড়ি মিলে সীমাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

আরও পড়ুন

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, রাতে খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission