আম পাড়াকে কেন্দ্র করে তুমুল মারামারি, নিহত ১ 

আরটিভি নিউজ

রোববার, ২৮ জুন ২০২৬ , ১০:০৩ এএম


আম পাড়াকে কেন্দ্র করে তুমুল মারামারি, নিহত ১ 
ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন।

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের মধ্যে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

এই সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission