ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সিঁদ কেটে ঘরে ঢুকে চুরি, বাধা দেওয়ায় খুন হলেন ফাতেমা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:৪১ পিএম
সিঁদ কেটে ঘরে ঢুকে চুরি : ছবি সংগৃহীত

প্রতিদিনের মতোই ফজরের নামাজ আদায় করতে শাশুড়িকে ডাকতে গিয়েছিলেন বড় ছেলের স্ত্রী। কিন্তু বারবার ডাকলেও ভেতর থেকে কোনো সাড়া মিলছিল না। উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই চোখের সামনে ভেসে ওঠে হৃদয়বিদারক দৃশ্য—রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে বৃদ্ধা ফাতেমা বেগমের নিথর দেহ। মুহূর্তেই তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।

সোমবার (২৯ জুন) ভোররাতে চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফাতেমা বেগম (৭৫) একই গ্রামের মৃত সাদেক মিয়াজীর স্ত্রী। তার স্বামী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ছিলেন। তিন ছেলে ও দুই মেয়ের জননী ফাতেমা বেগম ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে সোমবার ভোর ৪টার মধ্যে কোনো এক সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের পশ্চিম পাশে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। চুরি করতে গিয়ে ফাতেমা বেগম বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার থুতনি ও নাক এবং গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘরে থাকা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো ফজরের নামাজের আগে বড় ছেলের স্ত্রী শাশুড়িকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় ফাতেমা বেগমের মরদেহ দেখতে পান।

নিহতের জামাতা মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষটিকে এভাবে হারাতে হবে কখনো ভাবিনি। যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, রাশেদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
আরও পড়ুন
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে