এবার ইট বেঁধে নবজাতককে নদীতে নিক্ষেপ

আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৪:৩২ পিএম


এবার ইট বেঁধে নবজাতককে নদীতে নিক্ষেপ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে রশি দিয়ে বাঁধা ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে মরদেহটি উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা। পরে তাদের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, একটি কালো শার্টে মোড়ানো ছিল নবজাতকের মরদেহটি। সেটি লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হয়েছিল নদীতে। পরে মরদেহটি ভেসে ওঠে।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রস্তুত করা হচ্ছে মরদেহের সুরতহাল প্রতিবেদন। পাশাপাশি নবজাতকের পরিচয় শনাক্ত এবং তদন্ত চলছে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে। এ ঘটনায় আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission