কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:১৩ পিএম


কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার
ইনসেটে- অভিযুক্ত রিয়াদুল ইসলাম ইউসুফ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ।

এ ঘটনায় সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

শুধু গ্রাহকই নয় ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়ে গেছেন রিয়াদ।

আরও পড়ুন

ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, টাকা গ্রহণের পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে সার্ভারে সমস্যা বলে তিনি এড়িয়ে যান। পরে তার আত্মসাতের বিষয়ে এজেন্ট ও গ্রাহকদের নজরে আসলে তিনি আত্মগোপনে চলে যান।

ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভুক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission