স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর...

আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৪:৫৪ পিএম


স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর...
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে মতি মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানা মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।

এর আগে সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার মোজাফরপুর ইউনিয়নের একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মতি উপজেলা চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় ওই স্কুলছাত্রী বাট্টা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে বাট্টা গ্রাম এলাকায় পৌঁছালে মতি মিয়া মেয়েটিকে জোরপূর্বক রাস্তার পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

পরবর্তীতে মেয়েটি কোনো মতে আত্মীয়ের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকালে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং তাকে আইনি সহায়তার ব্যবস্থা করেন।

আরও পড়ুন

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত মতি মিয়াকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission