বাদাম খাওয়াই কাল হলো মানহার

আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৫:৫৫ পিএম


বাদাম খাওয়াই কাল হলো মানহার
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি নামে এক শিশুর (৩) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালিতে বাদাম আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু মানহা মনি। মঙ্গলবার সকালে শিক্ষক নানার সঙ্গে তার বিদ্যালয়ে যায় শিশু মানহা মনি। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেওয়া হয়। বাদাম খাওয়ার একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে হঠাৎ তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। অবস্থা গুরুতর দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যু হয় শিশুটির।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission