ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, অতঃপর...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১২:১২ পিএম


ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, অতঃপর...
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে সোহাগ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ওই এলাকায় ফসলি জমির টপসয়েল এবং নদীতীরবর্তী এলাকার মাটি কেটে স্থানীয় বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় সোহাগ হোসেন নামে এক ব‍্যক্তিকে ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। 

আরও পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব‍্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ, নদী ও ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব‍্যাহত থাকবে। 

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission