মাছ চুরি ঠেকাতে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০২:১৬ পিএম


মাছ চুরি ঠেকাতে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ, অতঃপর...
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে মাছের পুকুরের মাছ চুরি ঠেকাতে অরক্ষিত বিদ্যুৎ সংযোগের জিআই তারে জড়িয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হলেও কৃষিকাজও করতেন। তার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুরে মাছ চাষ করা চুরি ঠেকাতে আলোর ব্যবস্থা করতে বাঁশের খুঁটির সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।

খুঁটি স্থির রাখতে চারপাশে জিআই তার টাঙানো ছিল। দীর্ঘদিন ধরে ওই জিআই তার বিদ্যুতায়িত অবস্থায় ছিল জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন মামুন বিশ্বাস। ঘাস কেটে ফেরার পথে পুকুরপাড়ে মাটিতে থাকা বিদ্যুতায়িত জিআই তার মামুনের পায়ে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, একই বিদ্যুতায়িত জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে গত এক মাসে তিনটি কুকুর মারা গেলেও দায়িত্বশীলরা কোনো ব্যবস্থা নেয়নি। এবার প্রাণ গেল মানুষের।

আরও পড়ুন

নিহতের বড় ভাই রুবেল বিশ্বাস বলেন, আমার ভাই গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। পুকুরপাড়ে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার পায়ে জড়িয়ে সে মারা গেছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission