আ.লীগ নেতার কাছ থেকে দুই ঘর উদ্ধার করলেন ইউএনও

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০২:৫৯ পিএম


আ.লীগ নেতা কাছ থেকে দুই ঘর উদ্ধার করলেন ইউএনও
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী ঘটনার সত্যতা নিশ্চিত করে। এর আগে বুধবার (১ জুলাই) উপজেলা ইউএনওর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘরদুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রুটি গ্রামের বাসিন্দা ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ দীর্ঘদিন ধরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর অবৈধভাবে দখল করে রেখেছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে উপজেলা প্রশাসন ঘরদুটি দখলমুক্ত করে।

ইউএনও তাপসী রাবেয়া বলেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রকৃত উপকারভোগীদের জন্য। কোনো ব্যক্তি অবৈধভাবে এসব ঘর দখল করে রাখলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission