অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০২:৫৮ পিএম


অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিহত যুবকের পরিচয় শনাক্তে দুই হাতের আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। ছবি: আরটিভি

চাঁদপুরে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) ভোরে সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট ও নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট ছিল। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

মুন্সীরহাট এলাকার বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার (৫ জুলাই) রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় তিনি ওই যুবককে বাজারের ব্রিজের ওপর বসে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক বলে জানান, তবে ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দেননি।

পিবিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক তরুণ কান্তি দে বলেন, যুবকের পরিচয় শনাক্তে দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission