শিশুর পেটে মিলল ৫ টাকার কয়েন

আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০১:৫৫ পিএম


শিশুর পেটে মিলল ৫ টাকার কয়েন
ছবি: সংগৃহীত

ফরিদপুরে অলিপ (৭) নামে এক শিশুর পাকস্থলী থেকে অসাবধানতাবশত গিলে ফেলা পাঁচ টাকার একটি কয়েন কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা।

ভুক্তভোগী অলিপ আলফাডাঙ্গা উপজেলার সুজন শেখের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বুধবার (৮ জুলাই) সকালে ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে শিশুর পাকস্থলী থেকে পাঁচ টাকার কয়েনটি সফলভাবে বের করা হয়।

ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত অলিপ পাঁচ টাকার একটি কয়েন গিলে ফেলে। পরে অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় শিশুর পাকস্থলীতে কয়েনটি আটকে থাকার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাসের নেতৃত্বে একটি মেডিকেল টিম এন্ডোস্কোপির মাধ্যমে কয়েনটি সফলভাবে অপসারণ করেন।

আরও পড়ুন

শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কয়েনটি বের করার পর শিশুটির বাবা সুজন শেখ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘আমার ছেলে কয়েন গিলে ফেলায় আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে এবং চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় কোনো অপারেশন ছাড়াই কয়েনটি বের করা সম্ভব হয়েছে। আমরা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

ডা. নিমাই দাস বলেন, আধুনিক এন্ডোস্কোপি প্রযুক্তির কারণে বর্তমানে পাকস্থলী বা খাদ্যনালিতে আটকে থাকা বিভিন্ন ক্ষতিকর বস্তু নিরাপদ ও তুলনামূলক কম ঝুঁকিতে অপসারণ করা সম্ভব হচ্ছে। তবে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। ছোট শিশুদের নাগালের মধ্যে কয়েন, ব্যাটারি, পিন বা অন্যান্য ছোট বস্তু রাখা উচিত নয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission